বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:৪৩ পিএম

দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক তিনবারের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।

এদিন দুপুর পৌনে ২টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে তিনি মনোনয়নপত্রটি বুঝে নেন।

এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম ও মতিবুর রহমান বিপ্লবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর-৩ আসনে বিএনপির পক্ষ থেকে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হলেও সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র সংগ্রহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “দলের উচ্চ পর্যায়ের নির্দেশেই আমি আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

দলীয় সিদ্ধান্ত ও কৌশলগত কারণে এই আসনে আমাকে ফরম উত্তোলনের জন্য বলা হয়েছে।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনি জটিলতা এড়াতে বা ডামি প্রার্থী হিসেবে দলের অন্যতম প্রভাবশালী এই নেতাকে সদর আসনে প্রস্তুত রাখছে বিএনপি।