মে ১৭, ২০২৬, ০৮:৩২ পিএম
দিনাজপুরের বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিশেষ আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির সফলতা উদযাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
গ্রামীণ জনপদের সামগ্রিক উন্নয়নে স্থানীয় কমিটিগুলোর সফল ভূমিকা নিয়ে সভায় বিশদ আলোচনা হয়।আয়োজিত এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. আইয়ুব আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন বিরল উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান এবং সংস্থার ইন্টেরিম এপি ম্যানেজার এন্টিনা দাস। আমন্ত্রিত বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ওয়ার্ল্ড ভিশন ও স্থানীয় উন্নয়ন কমিটির যৌথ সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় বিরল উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা অংশ নেন। টেকসই সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট মাঠকর্মীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন