জুন ২৮, ২০২৬, ০৫:৫১ পিএম
দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।অভিযানকালে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই মাদক জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ dম্নে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর চারটার দিকে বিরল উপজেলার দীপনগর গ্রাম এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এনায়েতপুর বিওপির টহল দলটি সংশ্লিষ্ট সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে তল্লাশি চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। বর্তমানে উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন