আগস্ট ৯, ২০২৬, ০৭:০৯ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দর সড়কের ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।আজ রবিবার বেলা ৩টায় হিলি চারমাথা মোড়ে হিলি সীমান্তে জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ ও চারমাথা থেকে ঘোড়াঘাট মহাসড়কের ৪ লেনের রাস্তার কাজের উদ্বোধন করেন তিনি।
রাস্তার কাজ দ্রুত শেষ হলে, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সকল পরিবহনের গতিশীলতা বাড়বে বলে মনে করেন।উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়কের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমান সরকার আমলে জটিলতা কাটিয়ে আজ থেকে কাজ শুরু হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন