বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

বিষাক্ত সাপের ছোবলে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আতিউর রহমান

আগস্ট ১৮, ২০২৬, ১০:৪০ পিএম

বিষাক্ত সাপের ছোবলে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাব্বি উপজেলার নয় নম্বর মঙ্গলপুর ইউনিয়নের জিনইর গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র সন্তান। সে মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।সোমবার দিবাগত রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাব্বির বাবার চায়ের দোকানে টাকার ক্যাশের ভেতর একটি বিষাক্ত সাপ লুকিয়ে ছিল। অসাবধানতাবশত সাপের ছোবলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করানো হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় মঙ্গলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম। এই কিশোরের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মৃত শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।