অক্টোবর ২০, ২০২৬, ০৯:৪৫ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার সার্বিক প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি উৎসব নির্বিঘ্ন করতে দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের মণ্ডপগুলোতে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন