মে ১৮, ২০২৬, ০৬:২৭ পিএম
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে পদোন্নতির জন্য ১ হাজার ২৬৭ জন শিক্ষকের বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
একই সঙ্গে তালিকায় থাকা তথ্য সংশোধন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই তালিকায় মোট ১ হাজার ২৬৭ জন শিক্ষকের নাম বিষয়ভিত্তিক খসড়া তালিকায় এসেছে।
তালিকায় যেসব সহযোগী অধ্যাপকের নামের পাশে এসিআর নেই বলে মন্তব্য রয়েছে, তাদের আগামী ৩ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এসিআর জমা দিতে বলা হয়েছে।এছাড়া কোনো কর্মকর্তার নাম এই তালিকায় না থাকলে প্রমাণের কাগজপত্রসহ আবেদন করতে হবে।
বর্তমান কর্মস্থল, পদোন্নতি ও পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ ভুল থাকলে তা সংশোধন করা যাবে। এই সব ভুলের জন্য প্রমাণের কাগজপত্রসহ আগামী ৩ জুনের মধ্যে সরাসরি অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) এর দপ্তরে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত এই সময়সীমা পার হওয়ার পর কোনো কর্মকর্তার আবেদন বা তথ্য সংশোধনের কাগজপত্র আর গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালিকা দেখুন এখানে

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন