বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২, ২০২৬, ০৩:২৪ পিএম

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার ঘোষিত চূড়ান্ত সময়সূচিতে এক বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক উচ্চপর্যায়ের বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই নীতিগত সম্ভাবনার কথা জানান। 

বিভিন্ন অংশীজন বা স্টেক হোল্ডারদের আপত্তির মুখে এই জাতীয় পাবলিক পরীক্ষার নতুন দিনক্ষণ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় আবারও আলোচনায় বসতে পারে।আসন্ন পরীক্ষার তারিখ আগামী ৭ জানুয়ারি নির্ধারণ করার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন যে পবিত্র রমজান মাস বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার্থেই মূলত পরীক্ষা এক মাস এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট অংশীজনেরা যদি এই সূচিতে দ্বিমত পোষণ করেন, তবে সবার মতামতের ভিত্তিতে রুটিন পুনর্নির্ধারণ করা হবে। 

কোনো অবস্থাতেই মূল সিলেবাস ও কারিকুলাম সম্পন্ন না করে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।এসএসসি পরীক্ষা নিয়ে প্রয়োজনে সর্বসাধারণের মতামত বা পাবলিক ওপেনিয়ন নেওয়ার জন্য মন্ত্রণালয় খুব দ্রুতই নতুন করে একটি পর্যালোচনা সভা আহ্বান করতে পারে।শিক্ষা প্রশাসন প্রথমে চেয়েছিল আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই পুরো পরীক্ষা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে।

 

কিন্তু রোজার দীর্ঘ ছুটির কারণে সময়সূচি রোজার পরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় এই বিশেষ সমন্বয় করতে হয়েছিল। শিক্ষামন্ত্রী পরিশেষে দৃঢ়ভাবে উল্লেখ করেন যে মানুষের যৌক্তিক মতামত ও শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেই পরীক্ষার চূড়ান্ত রুটিন চূড়ান্ত করা হবে।