সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পেছাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১১:৩৭ এএম

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পেছাল

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

ফল পুরোপুরি প্রস্তুত না হওয়া এবং কারিগরি কিছু জটিলতার কারণে ফলাফল প্রকাশের তারিখ পেছানো হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বড় ধরনের কোনো জটিলতা না থাকলে আগামী রোববার, ১২ জুলাই, বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, আজ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না।আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।