সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ১১:০৪ এএম

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।এবার বিপুল সংখ্যক পরীক্ষার্থী ফল পর্যালোচনার জন্য আবেদন করেছে।

এ বছর ৪ লাখের বেশি শিক্ষার্থী প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন জমা দিয়েছে। এর মধ্যে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে ১০ লাখ ৫৬ হাজারের বেশি এবং ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন জমা হয়েছে ২ লাখ ৩১ হাজারের বেশি।

প্রচলিত নিয়মের বাইরে এবার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে, যেখানে আগে কেবল প্রাপ্ত নম্বরের যোগফল পরীক্ষা করা হতো।গত ১০ আগস্ট চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়, যেখানে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে।