মে ২৫, ২০২৬, ০৭:১১ পিএম
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘মালিক’ সিনেমাটি নিয়ে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে সিনেমার প্রচারণার পাশাপাশি নিজের ফ্যাশন স্টেটমেন্টেও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা তার নতুন কিছু ছবি অন্তর্জালে সাড়া ফেলেছে।
গোলাপি থ্রি-পিসে মিমের নতুন লুক যেন গ্ল্যামারের ঝর তুলেছে।অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তাকে হালকা গোলাপি রঙের পোশাক ও মানানসই গহনায় দেখা গেছে।
বাগানবিলাস ফুলের মাঝে পোজ দেওয়া ছবিগুলোতে মিমের সরলতা ও আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে উঠেছে। মিমের এই মোহনীয় উপস্থিতি দেখে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। হাজারো অনুসারী কমেন্টের মাধ্যমে তার এই নতুন সাজের প্রশংসা করেছেন।
সিনেমার অ্যাকশন লুকের বাইরে মিমের এই স্নিগ্ধতা দর্শকদের মুগ্ধ করছে।আসন্ন ঈদে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে মিমকে। বিগ বাজেটের ‘মালিক’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই তারকা।
অ্যাকশন ঘরানার এই সিনেমায় মিমকে নতুন এক অবতারে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। ঈদুল আজহার বড় আয়োজনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা নিয়ে বেড়েছে দর্শকদের কৌতূহল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন