রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভালোবাসার টানে সুদূর চীন থেকে হবিগঞ্জে চীনা যুবক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:৪৭ পিএম

ভালোবাসার টানে সুদূর চীন থেকে হবিগঞ্জে চীনা যুবক

ছবি - সংগৃহীত

ভাষা, সংস্কৃতি এবং হাজার মাইলের দূরত্ব—সব বাধা পেরিয়ে প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। ব্যতিক্রমী এই প্রেমের গল্পটি রচিত হয়েছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার প্রত্যন্ত অঞ্চল মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে।খিলবামৈ গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মিম আক্তারের প্রেমের টানে এই চীনা যুবক বাংলাদেশে এসেছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিম আক্তার ও চীনা যুবকের প্রথম পরিচয় হয়। তাদের সেই আলাপচারিতা ধীরে ধীরে বন্ধুত্বে এবং একসময় গভীর প্রেমে রূপ নেয়। হাজার মাইলের দূরত্ব থাকলেও ভালোবাসার টানে তারা সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই ভালোবাসার টানে এই যুবক বাংলাদেশে পাড়ি জমান।

বর্তমানে তারা বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামেই অবস্থান করছেন। এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক আলোচনা চলছে এবং মিমের বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ জানিয়েছেন, ঘটনাটি জানার পর তিনি প্রশাসনকে অবগত করেছেন এবং আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।