মে ২৭, ২০২৬, ০৭:০৩ পিএম
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়ার মধ্যে গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই সংখ্যা নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে।
মারা যাওয়া শিশুদের মধ্যে ৪৭২ জন উপসর্গ নিয়ে এবং ৮৮ জন নিশ্চিতভাবে আক্রান্ত ছিলেন।সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারানো শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৯৩৩ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৫ জন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
গত ৭৩ দিনে সারাদেশে মোট ৬৭ হাজার ৭৯ জনের মধ্যে হামের লক্ষণ দেখা গেছে এবং এর মধ্যে ৫৩ হাজার ৪৬৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৪৯ হাজার ৯০৩ জন শিশু।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন