মে ২৬, ২০২৬, ০৭:৩২ পিএম
ইতালিয়ান বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারি তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে চার দরজার এই গাড়িটির নাম রাখা হয়েছে ‘লুস’, যার অর্থ আলো। পাঁচ আসনের গাড়িটি ফেরারির দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে।
পাঁচ বছরের পরিশ্রমের ফসল এই ইলেকট্রিক যান।গাড়িটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ইউরো বা প্রায় ৭ কোটি ৮৬ লাখ টাকা। অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি ইভের সহায়তায় এটি তৈরি হয়েছে।
লুস মডেলে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর এমনভাবে টিউন করা হয়েছে, যা প্রচলিত ইঞ্জিন ফেরারির কম্পন ও শব্দের অনুভূতি কিছুটা ধরে রাখবে। এটি সম্পূর্ণ চার্জে ৫০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম।সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩১০ কিলোমিটারের বেশি।
প্রতিটি চাকার জন্য আলাদা মোটর ব্যবহারের ফলে এটি ১ হাজার হর্সপাওয়ার শক্তি উৎপাদন করে। ফেরারির দাবি, বিলাসবহুল ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতেই এই নকশা করা হয়েছে।
আগামী ২০২৬ সালের শেষ দিকে গ্রাহক ডেলিভারি শুরু হবে। তবে প্রতিযোগীরা যখন বৈদ্যুতিক গাড়ির লক্ষ্যমাত্রা কমাচ্ছে, তখন ফেরারির এই বিশাল বিনিয়োগকে বাজার বিশ্লেষকরা একটি বড় ঝুঁকি হিসেবেই দেখছেন।চীনের মতো বড় বাজারে ভালো অবস্থানের আশায় প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন