রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টিকটকের লাইসেন্স স্থগিত করলো ইন্দোনেশিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১০:৪৩ পিএম

টিকটকের লাইসেন্স স্থগিত করলো ইন্দোনেশিয়া

ছবি - সংগৃহীত

ইন্দোনেশিয়ার সরকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের অপারেটিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটি গত আগস্ট মাসে সংঘটিত সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে প্ল্যাটফর্মটির লাইভ ফিচারের কার্যক্রমের পর্যাপ্ত তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, টিকটক কেবল আংশিক তথ্য প্রদান করেছে, যা কর্তৃপক্ষের জন্য যথেষ্ট নয়।মন্ত্রণালয়ের ডিজিটাল স্পেস সুপারভিশনের মহাপরিচালক আলেকজান্ডার সাবার এক বিবৃতিতে বলেন:টিকটক কেবল আংশিক তথ্য প্রদান করেছে। এই সিদ্ধান্ত সরকারের দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।"

সরকার বিশেষভাবে চেয়েছিল অনলাইন জুয়ার সন্দেহভাজন অ্যাকাউন্টগুলোর লাইভ কার্যক্রম এবং তথাকথিত নগদীকরণের (Monetization) সঙ্গে সম্পর্কিত ট্র্যাফিকসহ অন্যান্য তথ্য। এই প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য টিকটককে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হয়।

এদিকে, টিকটক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা যেসব দেশে কাজ করে, সেই বাজারগুলোর আইনের প্রতি শ্রদ্ধাশীল।বিশ্লেষকরা মনে করছেন, ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ দেশটিতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর সরকারি নজরদারির মাত্রা বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।