বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৯:৪৫ এএম

সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সিরিয়ার ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়াকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে কোনো বাধা না দিতে ইসরায়েলকে সতর্ক থাকা উচিত।

সোমবার (১ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এটিকে ‘ঐতিহাসিক শান্তির সুযোগ’ বলে উল্লেখ করেন।সিরিয়া–ইসরায়েল আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে। এর প্রধান কারণ, তেল আবিব দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চল থেকে সরে আসতে অস্বীকার করছে।

দখলের প্রেক্ষাপট: গত ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারের পতনের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল গোলান মালভূমির ইউএন–নিয়ন্ত্রিত বাফার জোনসহ সিরীয় এলাকা দখল করে।

যুক্তরাষ্ট্রের উদ্বেগ: ইসরায়েলের চ্যানেল–১২ জানিয়েছে, ওয়াশিংটন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সামরিক উত্তেজনা না বাড়ানোর অনুরোধ করেছে, যাতে সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার ইসরায়েলের শত্রুতে পরিণত না হয়।

ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন (কান) জানায়, ইসরায়েল এখন যেকোনো প্রত্যাহারের আগে পূর্ণাঙ্গ শান্তিচুক্তি চায়। অন্যদিকে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল–শারা জানিয়েছেন, চূড়ান্ত সমঝোতার শর্ত হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরের আগের সীমারেখায় ফিরতে হবে।