ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:০৩ এএম
ইউক্রেনে রাশিয়ার বর্বর হামলা অব্যাহত থাকার মধ্যেই যুদ্ধ বন্ধ করতে চলতি বছরের শুরু থেকে মধ্যস্থতা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের অংশ হিসেবে ইউক্রেনে একটি ‘বহুজাতিক বাহিনী’ পরিচালনা করতে প্রস্তুত ইউরোপ।
এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইউরোপীয় নেতারা।বিবৃতিতে বলা হয়, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আরও আটটি ইউরোপীয় দেশের নেতারা বলেছেন।
আমেরিকার সহায়তায় নতুন এই জোট ইউক্রেনের সেনাদের পুনর্গঠনে সহায়তা করবে। এই বাহিনী ইউক্রেনের আকাশ সুরক্ষিত রাখার পাশাপাশি সমুদ্র পথকেও নিরাপদ রাখবে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা বলেছেন, হোয়াইট হাউসের দেওয়া নিরাপত্তা গ্যারান্টির একটি নতুন প্যাকেজের অংশ ছিল এই প্রস্তাব, যার মাধ্যমে মস্কো ও কিয়েভ শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তারা এটাও বলেছেন যে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোর ভবিষ্যৎ কী হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে।সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে তার ‘দীর্ঘ এবং ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তিনি মনে করেন চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তারা আগের চেয়েও অনেক কাছাকাছি।
পুতিনের সঙ্গে আলোচনা: ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি সরাসরি কথা হয়েছে বলেও ট্রাম্প উল্লেখ করেন।ডনবাসের প্রশ্ন: ট্রাম্প মনে করেন, নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে, ইউক্রেনকে পূর্ব ডনবাস অঞ্চলের দখলে থাকা অংশগুলো মস্কোকে ছেড়ে দিতে হতে পারে, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটি আগে অস্বীকার করেছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন