শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

যুক্তরাজ্যে শক্তিশালী ঝড় ও তুষারপাত: জারি হলো ‘রেড অ্যালার্ট’

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ১১:১৭ এএম

যুক্তরাজ্যে শক্তিশালী ঝড় ও তুষারপাত: জারি হলো ‘রেড অ্যালার্ট’

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর শক্তিশালী ঝড়, ভারি বৃষ্টিপাত ও ব্যাপক তুষারপাতের আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। আজ বুধবার বিকেল থেকেই এই চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

 যা জনজীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছেআবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।

এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও বিশাল ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাহাড়ি ও উঁচু এলাকায় প্রায় এক ফুট পর্যন্ত তুষার জমতে পারে।

প্রচণ্ড বাতাসের কারণে গাছ উপড়ে পড়া, ঘরবাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হওয়া এবং বড় আকারে বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি রয়েছে। ভারি বৃষ্টির কারণে অনেক নিচু এলাকায় হঠাৎ বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।এই দুর্যোগের কারণে দেশটির রেল, বাস ও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তুষারপাতের ফলে সড়কগুলো পিচ্ছিল হয়ে যাওয়ায় যান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে পড়বে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো প্রস্তুত রয়েছে। জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হতে এবং উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে প্রবীণ ও শিশুদের নিরাপত্তার দিকে বাড়তি নজর দিতে বলেছে স্থানীয় প্রশাসন।