মে ২৫, ২০২৬, ০৮:৪০ পিএম
ঈদুল আজহা উপলক্ষে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনসমক্ষে পশু কোরবানি ও রাস্তা অবরোধ করে নামাজ আদায় নিষিদ্ধ করেছেন। সোমবার প্রশাসনিক বৈঠকে জেলা প্রশাসনগুলোকে তিনি এই কঠোর নির্দেশনা দেন। নিষিদ্ধ পশু কোরবানির ক্ষেত্রে রাজ্যটিতে `জিরো টলারেন্স` নীতি অনুসরণ করা হবে বলে বৈঠকে জানানো হয়।
উৎসবকে কেন্দ্র করে নতুন কোনো প্রথা চালুর সুযোগ নেই।ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী জানান, কোরবানি কেবল নির্ধারিত স্থানেই সীমাবদ্ধ রাখতে হবে। বৈধ কসাইখানাগুলোর ধারণক্ষমতার অতিরিক্ত পশু না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া কোরবানির বর্জ্য অপসারণ ও অবৈধ মাংস বিক্রির বিরুদ্ধে প্রশাসনিক কঠোরতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল ও ফ্ল্যাগ মার্চ অব্যাহত থাকবে বলে জানানো হয়।নিরাপত্তা ও স্যানিটেশন নিশ্চিত করাই মূল লক্ষ্য।
উৎসবের দিন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের জন্য রাস্তা বন্ধ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। নিয়মিত পুলিশি টহল ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে বৈঠকে।
রাজ্য প্রশাসনের এই নতুন নির্দেশনাগুলো বাস্তবায়নে জেলা পর্যায় থেকে কঠোর নজরদারি চালানো হবে।প্রশাসনিক এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন