শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৩:১২ পিএম

ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল জাপান

জাপানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণের পর তা প্রত্যাহার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের ওকিনাওয়া জেলার মিয়াকো দ্বীপের হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনটি তুলনামূলক বেশি অনুভূত হয়েছে।

জাপান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সেখানে প্রায় প্রতি মাসেই বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।

উল্লেখ্য যে, জাপানে ২০১১ সালের ১১ মার্চ ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। সেই ভয়াবহ স্মৃতির কারণে এমন যেকোনো কম্পনে দেশটির জনগণ ও প্রশাসন বাড়তি সতর্কাবস্থায় থাকে।

তথ্যসূত্র: গালফ নিউজ