জুলাই ৯, ২০২৬, ০৪:২৫ পিএম
দীর্ঘ এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক, জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সমাহিত করা হয়েছে। দেশটির পবিত্রতম ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হয়।গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন খামেনি।
ওই হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে তার ছেলে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। খামেনির দাফনকে ঘিরে গত এক সপ্তাহ ধরে ইরান ও ইরাকে ব্যাপক শোকযাত্রা, সমাবেশ এবং শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যেই সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজারো মানুষ মাশহাদের রাস্তায় শোকমিছিলে অংশ নেন। শোকাহতরা ইরানের জাতীয় পতাকা ও প্রয়াত নেতার ছবি বহন করেন। মিছিলের একটি অংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান দেয়।
গত সপ্তাহে মরদেহ ইরান ও ইরাকের বিভিন্ন শহরে নেওয়ার সময় ইরানের ধর্মীয় নেতারা জনগণকে বিপুলসংখ্যক মানুষকে শোকযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে তারা দেশটির ধর্মভিত্তিক শাসনব্যবস্থার শক্তি ও আদর্শিক অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর ইরান এখন বড় ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে রয়েছে। একই সঙ্গে খামেনির ৩৭ বছরের শাসনের উত্তরাধিকার নিয়েও দেশটিতে তীব্র মতভেদ ও বিতর্ক চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন