আগস্ট ২০, ২০২৬, ১০:৫৪ এএম
পদমর্যাদার ঊর্ধ্বে উঠে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করে ব্যাপক প্রশংসায় ভাসছেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতা বাদি। কাঠমান্ডুর একটি শিশু হোম পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করার সময় ১৭ দিন বয়সী এক ক্ষুধার্ত শিশুর কান্না শুনে তিনি তাকে পরম মমতায় বুকে টেনে নিয়ে দুধ খাওয়ান।
পদমর্যাদা ভুলে মানবিক দায়িত্ব পালনের এই ঘটনা আন্তর্জাতিক পরিসরে নজর কেড়েছে।বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া শিশুদের জন্য পরিচালিত ওই আশ্রয়কেন্দ্রে খাবারের বিকল্প ব্যবস্থা ও সঠিক পরিচর্যার অভাব ছিল। পরিদর্শনকালে পরিবেশের অস্বাস্থ্যকর অবস্থা দেখে মন্ত্রী তাৎক্ষণিকভাবে শিশুটিকে কোলে তুলে নেন এবং তাকে শান্ত করান।
শৈশবে নিজে একটি শিশু হোমে বেড়ে উঠে পরবর্তীকালে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানোর অতীত স্মৃতি স্মরণ করে তিনি এই শিশুদের কল্যাণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।পরিদর্শন শেষে হোমে অবস্থানরত প্রায় ২০ জন শিশুর সার্বিক স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান দ্রুত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন