শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ভিসার মেয়াদের বেশি থাকলে যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৪:২৫ পিএম

ভিসার মেয়াদের বেশি থাকলে যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞা

ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা জারি করা হয়। দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, একটি মার্কিন ভিসা দেশটিতে প্রবেশের সম্পূর্ণ নিশ্চয়তা দেয় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অবস্থানের সুনির্দিষ্ট মেয়াদ এবং প্রযোজ্য শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশের বন্দরে দায়িত্বপ্রাপ্ত অভিবাসন কর্মকর্তা।

কোনো ভ্রমণকারী যদি নির্ধারিত অনুমোদনের চেয়ে বেশি সময় দেশটিতে অবস্থান করেন, অথবা প্রাপ্ত ভিসার ধরন অনুযায়ী অননুমোদিত কোনো কর্মকাণ্ডে যুক্ত হন, তবে ভবিষ্যতে তাঁর ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।

মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, প্রদত্ত ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করে তা সঠিকভাবে ব্যবহার করা প্রত্যেক ভ্রমণকারীর একান্ত ব্যক্তিগত দায়িত্ব।