অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪৪ পিএম
যেকোনো ফৌজদারি বা আইনি মামলায় গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির মার্কিন ভিসা সরাসরি বাতিল হতে পারে বলে স্পষ্ট জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। একই সঙ্গে ওই ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা প্রাপ্তির ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণার ঝুঁকিও রয়েছে। শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কতামূলক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়, কোনো ব্যক্তি কোনো মামলায় গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র ভূখণ্ডে অবস্থানরত থাকলে সেখান থেকে ফেরত পাঠানো হতে পারে এবং তিনি ভবিষ্যতে নতুন করে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।
এর আগে পৃথক আরেকটি নির্দেশনামূলক বার্তায় দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, অবকাশযাপন বা ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা কিংবা বিভিন্ন সভা ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন