অক্টোবর ২৪, ২০২৬, ১২:৫০ পিএম
গাজীপুরের কাশিমপুরে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টস নামের ওই কারখানায় শনিবার সকাল সোয়া ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
কাশিমপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ছাড়া কারখানার ভেতরে কোনো শ্রমিক বা কর্মকর্তা আটকে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগুন সম্পূর্ণ নির্বাপণে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন