শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ভানুয়াতুর উপকূলে শক্তিশালী ভূমিকম্প

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ১১:১২ এএম

ভানুয়াতুর উপকূলে শক্তিশালী ভূমিকম্প

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলীয় অঞ্চলে ছয় দশমিক নয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ভোরে সংঘটিত এই ভূকম্পনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি এলাকা থেকে ১৯৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই তীব্র কম্পনের সৃষ্টি হয়।

এর আগে একই অঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্পের তথ্য রেকর্ড করে মার্কিন সংস্থাটি।

পূর্ববর্তী সেই কম্পনটির উৎপত্তিস্থল ছিল পোর্ট-অলরি থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সেটিরও গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির ক্ষেত্রে সতর্কতার মাত্রা ছিল ‍‍`গ্রিন‍‍` বা সবুজ। এর অর্থ কম্পনটি শক্তিশালী হলেও ক্ষয়ক্ষতির ঝুঁকি তুলনামূলকভাবে কম। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এই ভৌগোলিক বিপর্যয়ের তথ্য নিশ্চিত করেছে।