বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: মামদানি কি লড়তে পারবেন?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৫:৩৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: মামদানি কি লড়তে পারবেন?

নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির বিজয়ের পর তার নির্বাচনী প্রচারণাটি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে তুলনীয় বলে অনেকে মনে করছেন। কিন্তু প্রশ্ন উঠেছে—মামদানি কি হোয়াইট হাউসে ওবামার সেই পদাঙ্ক অনুসরণ করে প্রেসিডেন্ট হতে পারবেন?এর স্পষ্ট এবং সহজ উত্তর হলো— না, তিনি পারবেন না।

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুসারে, একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়া বাধ্যতামূলক।জোহরান মামদানি ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন, কিন্তু তিনি জন্মের সময় মার্কিন নাগরিক ছিলেন না। ১৯৯১ সালে তিনি উগান্ডায় ভারতীয় বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন, যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না। সাত বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন।

মার্কিন সংবিধানের এই শর্তটিই তাকে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য অযোগ্য ঘোষণা করছে। যদিও তিনি একজন অত্যন্ত সফল রাজনীতিবিদ এবং নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিজয়ী হয়েছেন, কিন্তু সংবিধানের মৌলিক বাধ্যবাধকতার কারণে তার জন্য হোয়াইট হাউসের দরজা বন্ধ।