নভেম্বর ২৭, ২০২৫, ০৫:২৪ পিএম
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর এবার সেই মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
জেড আই খান পান্না তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন,যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।"
আইনজীবী পান্না আরও জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও, তিনি এখনো সেই ফরমাল চিঠি হাতে পাননি। তিনি বলেন, চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব।
এদিকে, একই ভিডিও বার্তায় তিনি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে দায়ের হওয়া মামলায় লড়ার ঘোষণা দেন। এছাড়াও দুদুকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন