জুন ২, ২০২৬, ০৯:০৬ এএম
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। সকাল সাড়ে দশটায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই বিচারিক কার্যক্রম চলবে।
মামলার দুই আসামিকে সকালেই আদালত প্রাঙ্গণে আনা হয়েছে।সকাল আটটায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শুরুর আগে তাদের রাখা হয়েছে গারদ ঘরে।
গতকাল সোমবার মামলাটির অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এরপর বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিনটি নির্ধারণ করেন।এই ট্রাইব্যুনালের আইনে ২৯ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে।
চাঞ্চল্যকর এই মামলায় মোট ১৮ জন সাক্ষ্য দেবেন। এদের মধ্যে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা, বোন, চাচা-চাচি ও প্রতিবেশীরা রয়েছেন। পাশাপাশি পুলিশের ছয় সদস্যও আদালতে তাদের বক্তব্য তুলে ধরবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন