মে ১১, ২০২৬, ০৭:৫৬ পিএম
বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও লোডশেডিংয়ের বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। সাধারণ মানুষ একে বিরক্তিকর মনে করলেও এর মাধ্যমে বিদ্যুৎ বিল সাশ্রয় থেকে শুরু করে পারিবারিক ও স্বাস্থ্যগত কিছু সুবিধা পাওয়া সম্ভব।বিদ্যুৎ ব্যবহার কম হওয়ার ফলে ব্যক্তিগত বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে কম আসে।
একই সঙ্গে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থেকে সৃজনশীল চিন্তা ও কাজের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়। লোডশেডিংয়ের এই সময়টুকুতে পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পান। স্ত্রী-সন্তানদের সঙ্গে গল্প, আড্ডা বা আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করার মাধ্যমে পারিবারিক সম্পর্কগুলো আরও দৃঢ় হয়।
রাত জেগে মোবাইল বা টিভি দেখার প্রবণতা কমে যাওয়ায় ঘুমের অভ্যাসে উন্নতি ঘটে। এ ছাড়া গরমে শরীর ঘাম হওয়ার ফলে ক্যালরি ক্ষয় হয়, যা শরীরের জন্য উপকারী হতে পারে। লিফটে আটকে পড়ার আশঙ্কায় অনেকে সিঁড়ি ব্যবহার করেন। এতে যাদের নিয়মিত শরীরচর্চার সময় হয় না, তারা শারীরিক ব্যায়ামের বাড়তি সুযোগ পান।
লোডশেডিংয়ের সময় পরিবার বা বন্ধুদের নিয়ে ইনডোর গেম খেলা যেতে পারে। এতে বিনোদনের পাশাপাশি খেলাধুলার চর্চাও অব্যাহত থাকে। এ ছাড়া সারাদিন একা থাকা বিড়াল, কুকুর বা পাখির মতো পোষা প্রাণীদের সঙ্গে খেলাধুলা ও আদর করার বাড়তি সময় মেলে। এতে পোষা প্রাণীর পাশাপাশি মানুষের মনও প্রফুল্ল থাকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন