মে ১৬, ২০২৬, ১০:০১ এএম
ঈদুল আজহা উপলক্ষে আজ বিক্রি হচ্ছে আগামী ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট। শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।পূর্বাঞ্চলীয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর দুইটা থেকে।
বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে গত ১৩ মে দেওয়া হয়েছে ২৩ মে’র টিকিট। একইভাবে ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়েছে। আগামী ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র টিকিট।
ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিট বিক্রির তারিখ পরে নির্ধারণ করা হবে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। এ ছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে, যা উচ্চ শ্রেণি ছাড়া অন্য আসনের জন্য প্রযোজ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন