বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

জ্বালানি ও গ্যাসের পর এবার বাড়ছে বিদ্যুতের দাম: গণশুনানি শুরু

জাতীয় ডেস্ক

মে ২০, ২০২৬, ১১:৪৮ এএম

জ্বালানি ও গ্যাসের পর এবার বাড়ছে বিদ্যুতের দাম: গণশুনানি শুরু

গণশুনানির দৃশ্য

জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা শুরু হলো। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি চলছে। দুদিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতে পাঁচ টাকা ৯১ পয়সা লোকসান দিতে হচ্ছে।শুনানিতে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বর্তমান আর্থিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন। 

ডলার ও জ্বালানির দাম বাড়ায় বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে। আগামী অর্থবছরে এই সম্ভাব্য ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৬৫ হাজার ৫৫৫ কোটি টাকায়।দাম না বাড়ালে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

সরকারকে তখন বিপুল ভর্তুকির ভার বহন করতে হবে। শুনানিতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিরা দাম বাড়ানোর প্রস্তাবের চরম বিরোধিতা করেছেন। তারা নিজেদের যুক্তির মাধ্যমে সাধারণ মানুষের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন।

আজ বিকেলে বিদ্যুতের সঞ্চালন চার্জ নিয়ে আলোচনা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার খুচরা বা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।