মে ২০, ২০২৬, ০৪:২৬ পিএম
১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের জন্য ভিসা ইস্যু এবং যাত্রীদের আগমনের দিনক্ষণ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। আগামী ৩১ মে থেকে শুরু হবে ওমরাহ ভিসা ইস্যুর কার্যক্রম।১ জুন থেকে ওমরাহ যাত্রীরা সরাসরি মক্কায় প্রবেশ করতে পারবেন।
নতুন ক্যালেন্ডারে পারমিট গ্রহণ ও যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমা বিস্তারিতভাবে জানানো হয়েছে। মক্কায় প্রবেশের দিন থেকেই নুসুক অ্যাপের মাধ্যমে যাত্রীরা ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন। আগামী মৌসুমের জন্য ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৯ মার্চ। ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় হলো একই বছরের ২৩ মার্চ।
এরপর ৭ এপ্রিল হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা।যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের নির্ধারিত সময়সূচি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন