মে ২৪, ২০২৬, ০৫:৫৫ পিএম
দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও সম্প্রসারণে গতি আনতে উচ্চপর্যায়ের ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ মে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অন্তর্ভুক্ত রয়েছেন।কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, ভূমিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
এছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যানকেও কমিটিতে রাখা হয়েছে। সাচিবিক ও কারিগরি সহায়তার জন্য ১৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে গঠিত হয়েছে পৃথক সহায়তা কমিটি।তিনটি মূল কাজের ক্ষেত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মূল কাজগুলো হলো পর্যটন শিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্বের ক্ষেত্র বাড়ানো। কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই নতুন কমিটি গঠনের ফলে আগের সব আগের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন