বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ১১:৫৬ পিএম

আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন

খায়রুল কবির খোকন

ধর্ষণের বিরুদ্ধে আজ থেকে জিহাদ ঘোষণা করা হলো বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। রোববার বিকেলে নরসিংদী সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। 

নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।নারীদের রাতের বেলাও নিরাপদে চলাচলের নিশ্চয়তা দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। 

তার মতে, একটি নিরাপদ ও নির্বিঘ্ন সমাজ গঠনে নারী অধিকার সুরক্ষার কোনো বিকল্প নেই।ফ্যাসিস্ট সরকারের আমলের লুটপাটের তীব্র সমালোচনা করেছেন তিনি।তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বিগত সরকার। 

প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে যা দেশের বিধ্বস্ত অর্থনীতির মূল কারণ। তবে বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে ও লুটপাটকারীদের বিচারের কাঠগড়ায় আনতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।তিন শতাধিক দুস্থ মানুষের হাতে তিন হাজার টাকা করে তুলে দেওয়া হয়।