জুন ৫, ২০২৬, ০৫:৫৫ পিএম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার বিকেলে তিনি বালুখালীসহ ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন তিনি।
ঢাকা থেকে আকাশপথে দুপুরে কক্সবাজারে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে চারটায় তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পে যান। সেখানে তুরস্কের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম সরাসরি দেখেন এবং রোগীদের খোঁজ-খবর নেন। ক্যাম্প পরিদর্শন শেষে তিনি ১৬ ও ১৭ নম্বর ক্যাম্পেও যান।
সফরের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর।
নিরাপত্তায় আট আর্মড পুলিশ ব্যাটালিয়ন কাজ করেছে।আট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানিয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তুরস্কের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন