বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৩:০০ পিএম

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচিগুলো কীভাবে সফল করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নই এই বৈঠকের মূল লক্ষ্য।সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলোর প্রস্তুতির অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রী কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।দেশব্যাপী বৃক্ষরোপণের এই বিশাল কর্মযজ্ঞ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।