বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
পরিবেশ ও বৃক্ষরোপণ

দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৬, ০৫:১৩ পিএম

দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাছের  চারা বিতরণ

ছবি: দিনাজপুর টিভি

গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

বুধবার সকালে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৯০০ শিক্ষার্থীর হাতে নিজ উদ্যোগে এই চারা তুলে দেন দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুজার সেতু।

বিতরণ অনুষ্ঠানে আবুজার সেতু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বহুমুখী ঝুঁকি মোকাবিলায় এই এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী পদক্ষেপ। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে তোলা এবং তাদের মনে প্রকৃতিপ্রেম জাগ্রত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাই আগামীর সবুজ বাংলাদেশ নির্মাণের মূল চাবিকাঠি।

অনুষ্ঠানে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী পরিচালক আবুল কাশেম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, মো. জুয়েল হক ও সাবিরা পারভিন মিতুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।