অক্টোবর ২৮, ২০২৬, ০২:২১ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে যেকোনো ধরনের ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এই আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি চিরিরবন্দর উপজেলা যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক পটপরিবর্তন ও চলমান প্রেক্ষাপটে কোনো অপশক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে ব্যাপারে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় পর্যায়ের সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ় রাখতে এবং সাধারণ মানুষের পাশে থেকে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন