অক্টোবর ২৮, ২০২৬, ০১:৩৬ পিএম
ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও চোরাচালানের মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে আনা ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম সরল চন্দ্র দাস।
তিনি দিনাজপুর সদর উপজেলার লক্ষীতলা পোস্ট অফিসের আওতাধীন গঙ্গা প্রসাদ গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম খিরেন চন্দ্র দাস। বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতীয় মাদক বহন ও সরবরাহের অভিযোগে তাকে হাতেনাতে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সংশ্লিষ্ট চোরাচালান মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৬০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য প্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী অঞ্চলে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা দমন, মাদক জব্দ এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বাহিনী দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন