অক্টোবর ২০, ২০২৬, ০৫:২৯ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রসুলপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৮২ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালান। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৭ হাজার ৩০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন