অক্টোবর ২০, ২০২৬, ০৪:৫৯ পিএম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক দুইটার দিকে বিমানবন্দরের স্টোর ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক মিনিটের তৎপরতায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের বিষয়টি অস্বীকার করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন দাবি করেন, সেখানে সরাসরি কোনো আগুন লাগেনি, বরং কেবল ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ধোঁয়ার পরিস্থিতি স্বাভাবিক করেন।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এতে কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন