মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০৪:০৮ পিএম

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার (২০ অক্টোবর) পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বিস্ফোরণের ঠিক আগেই সম্ভাব্য বিপদের কথা জানিয়ে শহরটির বাসিন্দাদের উদ্দেশে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করেছিল সৌদি আরবের কর্তৃপক্ষ। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে রিয়াদের নাগরিকদের সতর্ক করতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত সতর্কবার্তা পাঠানো হয়।

বার্তা সংস্থা এএফপির মাঠপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি এই বিস্ফোরণের তীব্র শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি দাবি করেন, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি প্রতিরক্ষা বাহিনী আকাশেই প্রতিহত ও সফলভাবে ধ্বংস করেছে।

তবে আকাশে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের পর কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ধ্বংসাবশেষের আঘাতে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।