অক্টোবর ২০, ২০২৬, ০৫:২৭ পিএম
সৌদি আরবে ভারি বৃষ্টি ও টানা বজ্রঝড়ের পূর্বাভাস দিয়ে ২৮ অক্টোবর পর্যন্ত সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। মরুভূমির এই দেশটির বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)। পরিস্থিতি তুলে ধরতে সংস্থাটি একটি অ্যানিমেটেড আবহাওয়া মানচিত্র প্রকাশ করেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা, পশ্চিমাঞ্চলের উপকূল ও উত্তরাঞ্চলের জনপদে এই বৈরী আবহাওয়া ছড়িয়ে পড়ার আভাস রয়েছে। এরই মধ্যে আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের তায়েফে বৃষ্টি শুরু হয়ে গেছে। এসব জনপদে দফায় দফায় মাঝারি থেকে তীব্র বজ্রঝড় আঘাত হানতে পারে। পাশাপাশি জাজানের পূর্ব অংশ, হাইল এবং উত্তর সীমান্ত অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে।
শুক্রবার থেকে পরিস্থিতির অবনতি হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার তীব্রতা আরও বাড়তে পারে। আল বাহা, তায়েফ, মক্কা, আসির ও জাজানের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি নামবে। এর মধ্যে আল বাহায় অতি ভারি বর্ষণের আশঙ্কা সবচেয়ে বেশি। বৃষ্টির এই বলয় মক্কার আশপাশের জনপদেও বিস্তৃত হবে। ওই দিন নর্দান বর্ডারস, হাইল ও আল জুফ এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) আসির, জাজান ও আল বাহার সংযোগস্থলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে ভারি বজ্রঝড় দেখা দিতে পারে। একই সময় আল জুফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইলের উত্তর-পশ্চিম প্রান্ত এবং মদিনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত জাজান ও আসিরে বিরতিহীন বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া সংস্থা। এর সঙ্গে মদিনা ও হাইলের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
পরের সপ্তাহে দুর্যোগপূর্ণ এই আবহাওয়া উত্তরের দিকে অগ্রসর হবে।
সোমবার (২৬ অক্টোবর) জাজান থেকে শুরু করে মক্কার দক্ষিণাংশ পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকায় আবারও মাঝারি থেকে ভারি বজ্রঝড় শুরু হতে পারে। আসিরের পশ্চিমাংশ ও আল বাহার দক্ষিণাঞ্চলে অতি ভারি বৃষ্টির ঝুঁকি রয়েছে। মদিনা, হাইল, তাবুক ও উত্তর সীমান্ত অঞ্চলেও হালকা বৃষ্টি ছুঁয়ে যেতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আবহাওয়া ব্যবস্থা আরও উত্তরে সরে যাওয়ায় তাবুক, আল জুফ ও মদিনার উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। হাইল ও উত্তর সীমান্তেও বৃষ্টি থাকবে।
বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত এই অস্থিতিশীল আবহাওয়া স্থায়ী হতে পারে বলে জানানো হয়েছে। ওই দিন তাবুক, আল জুফ, মদিনার উত্তরাঞ্চল ও উত্তর সীমান্ত এলাকার বিস্তীর্ণ অংশে ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কা রয়েছে, যার মধ্যে তাবুক অঞ্চলে

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন