জুলাই ১, ২০২৬, ০২:১৪ পিএম
ঢাকা-১৫ সংসদীয় আসনের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে এক বিশেষ নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ জুলাই সকাল ৯টায় স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রমের আয়োজন করা হয়। এতে এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তারা প্রত্যেকেই ঢাকা-১৫ আসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সাধারণ নাগরিকদের নানা অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। এলাকার রাস্তাঘাট সংস্কার, বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এলাকার জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশন ও সমবায় মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দ ও প্রশাসনিক সহযোগিতার পূর্ণ নিশ্চয়তা প্রদান করেন। সব মিলিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই যৌথ পরিদর্শনের মধ্য দিয়ে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের একটি কার্যকর পথ তৈরি হলো বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন