জুলাই ২৫, ২০২৬, ০৫:২৮ পিএম
রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনে নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা।শনিবার দুপুরে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সম্পন্ন হয়।শ্রদ্ধা নিবেদন শেষে তারা মাজার প্রাঙ্গণে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নবনিযুক্ত এই কর্মকর্তারা। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির ভবিষ্যৎ উন্নয়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নতুন শপথ গ্রহণ করেন তারা।
সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সদ্য দায়িত্ব পাওয়া উচ্চপদস্থ এই কর্মকর্তাদের উপস্থিতি প্রশাসনিক অঙ্গনে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের শুরুতে এমন শ্রদ্ধানুষ্ঠান প্রশাসনিক কার্যক্রমে নৈতিকতা ও জবাবদিহিতা বজায় রাখতে অনুপ্রাণিত করবে।নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত কার্যক্রমে স্বচ্ছতা আনার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন