বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৭:১৮ পিএম

নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দেশের চৌষট্টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসনসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয় করার জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এই সংক্রান্ত একটি সরকারি গেজেট জারি করা হয়েছে।মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও মন্ত্রিমন্ত্রীদের মধ্যে ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আসাদুল হাবিব দুলুকে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অনিন্দ্য ইসলাম অমিতকে মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ, সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকা এবং মিজ্ ফারজানা শারমিনকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার তদারকির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত এসব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, চোরাচালান প্রতিরোধ ও গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। সেই সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তদারকি করবেন তারা।