শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানের সফরসঙ্গী যারা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:৪৫ পিএম

তারেক রহমানের সফরসঙ্গী যারা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ এই ফ্লাইটে (বিজি ২০২) সফরসঙ্গী হিসেবে কারা থাকছেন।

তা নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক কৌতূহল ছিল দলীয় ও বিমান সূত্র থেকে পাওয়া তথ্যানুযায়ী, তারেক রহমানের সফরসঙ্গীদের একটি তালিকা নিচে দেওয়া হলো:

তারেক রহমান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডা. জোবাইদা রহমান: তারেক রহমানের স্ত্রী। ব্যারিস্টার জাইমা রহমান: তারেক রহমানের একমাত্র কন্যা।

জেবু (Zebu): জাইমা রহমানের প্রিয় পোষা বিড়াল, যেটিও এই ফ্লাইটে দেশে ফিরছে। (উল্লেখ্য: আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি)।

তারেক রহমানের জন্য বিজনেস ক্লাসে মোট ৬টি টিকিট কেনা হয়েছে। পরিবার ছাড়া বাকি ৩ জন হলেন: ১. আব্দুর রহমান সানি: তারেক রহমানের ব্যক্তিগত সচিব। ২. সালেহ শিবলী: দলের প্রেস উইং সদস্য। ৩. কামাল উদ্দীন: জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি।তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে নিজস্ব উদ্যোগে টিকিট কেটে আরও প্রায় ৫০ জন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ফিরছেন। তাদের মধ্যে রয়েছেন:মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম এবং ডালিয়া লাকুরিয়া।

এছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও ইতালির বিএনপি শাখার শীর্ষ পর্যায়ের বেশ কিছু নেতা এবং তারেক রহমানের ব্যক্তিগত গৃহকর্মীরাও এই ফ্লাইটের ইকোনমি ক্লাসে রয়েছেন।নিরাপত্তা ও প্রস্তুতি: তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানেও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। ইতোমধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এই ফ্লাইটের দুইজন কেবিন ক্রুকে পরিবর্তন করেছে বিমান কর্তৃপক্ষ। আগামীকাল বেলা ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে, যেখানে তাকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত কয়েক লাখ নেতাকর্মী।