মোস্তাফিজুর রহমান
জানুয়ারি ২, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে এশার নামাজের পর আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম ফারাজি।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছর রহমান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান।এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে লালচাঁন মোল্লা, রুহুল আমিন, ওয়াসিম আলী ফিরোজ, সুইট প্রধান, আনোয়ার হোসেন, মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।