আগস্ট ২, ২০২৬, ১২:০৬ পিএম
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক তরুণীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় একটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
বিয়ে পড়ানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময়ে বাড়িতে উপস্থিত হয়ে তরুণীর পরিবারের সঙ্গে থাকার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে উভয় পক্ষের সম্মতিতে ওই রাতেই সাত লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালুও এই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাহ্ফুজ সরকার রাকিব। তিনি দাবি করেছেন, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে এবং বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। আগের রাতে দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতেই তিনি সেখানে ছিলেন বলে জানান তিনি।
মাহ্ফুজ সরকার রাকিব আরও দাবি করেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন, মেয়ের সঙ্গে পূর্বের সম্পর্কের জেরে রাতে আটকের পর স্থানীয়দের মধ্যস্থতায় তাদের বিয়ে পড়ানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন